বীরঅন্তর // ডি কে পাল



বীরঅন্তর // ডি কে পাল

.

.


বজ্রাঘাতে মৃতের মিছিল

দীর্ঘ থেকে দীর্ঘ হয়,

দেশটা জুড়ে শোকের মাতম

বিশ্ববাসী অবাক হয়!

.

.

জ্ঞানী গুণী বিজ্ঞ যারা

গবেষণায় হাল ধরুন;

উদ্ভাবনের মধ্য দিয়ে

উপায় কিছু বার করুন।


.

.


হতেই পারে ছাতি,লাঠি

পোষাক--বজ্র  নিরোধক

ব্যবহারে এসব জিনিস

ক্ষয় ক্ষতি হোক জিরোতক।


.

.


আবিষ্কারের নেশায় যারা

লেগে থাকেন নিরন্তর;

তারাই হবেন দেশ বরন্য

খেতাব তাদের বীর অন্তর।


.

.


.

.


Post a Comment

0 Comments