ভুল // সঞ্জীব সেন

ভুল // সঞ্জীব সেন


পলাশের রং এ মজেছি একদিন

তারপর একদিন পরেছি প্রেমে

আমার কিছু ভুল অভ্যেস বুঝতে না পারা,

আজ  তাই বসন্তপীড়িত ঝরে পরছি তপ্তবিকালে

.

.

তুমি কি ভুল করে আসো রোজ

আঁচলে রাখ ব৻সন্তপিড়িত ফুল

এইমাত্র ঝরে পরল আমারই ভুল

বিকেলের রাঙা রোদে রাঙা  তোমারই মুখ


.

.


আমার কিছু ভুল আজও,নির্বিশেষ!

কেদুলি ফেরত বাউল গান গাইছ বেশ,

সে আমারই মত বসন্তপীড়িত কেউ !

তুমিও কি চকিত মৌসুমী কোন , তপ্তবিকালে


.

.

Post a Comment

0 Comments