মেঘালয় // রণেশ রায়

123


ওই আকাশে আমার বাস


মেঘ আমি,


নাম আমার মেঘালয়


জল আমার মাতৃজঠর


এ পৃথ্বী আমার মাতৃ আলয়,


পৃথ্বী কন্যা আমি


রবির দহনে বাষ্প হয়ে উড়ি


আকাশে আমায় পাবে তুমি


সেখানে আমি বাস করি,


তোমাদের তৃষ্ণা মেটাতে


আমি বৃষ্টি হয়ে নামি


জন্মভূমি আমার এ ধরায়


জেনো তোমাদের বন্ধু আমি।

Post a Comment

0 Comments