.
কাল রাতে হোলিকাদহনের সময় নিয়েছি শপথ/ এই আগুনেই বিসর্জন দিলাম আমার যাবতীয় পাশব প্রবৃত্তি/ এগুলি যেন আর কখনও আমাকে চালিত করতে না পারে/আমি আমার আমিকে উন্নত করবো দিয়ে দৈববৃত্তি।
কাল রাতে হোলিকাদহনের সময় নিয়েছি শপথ/ এই আগুনেই বিসর্জন দিলাম আমার যাবতীয় পাশব প্রবৃত্তি/ এগুলি যেন আর কখনও আমাকে চালিত করতে না পারে/আমি আমার আমিকে উন্নত করবো দিয়ে দৈববৃত্তি।
.
আবির উড়িয়ে, রঙ ছড়িয়ে আলিঙ্গন করবো একে অপরকে/ কেউই আমার দৃষ্টিতে ঘৃণিত নয়, ভালবাসি সকলকে / সবার রঙ মিশিয়ে প্রমাণ করবো, আমি তোমাদেরই লোক/ এবং সেটা যে লোকদেখানো নয় বরং আন্তরিক।
.
মানবতার পূজা করাই আমার কাজ/প্রতিটি মানুষের জয়গান গাওয়া আমার দায়িত্ব/ প্রত্যেককে উন্নয়নে সামিল করা আমার কর্তব্য/ প্রতিটি মানুষের চেতনার রঙে রাঙিয়ে দেওয়া আমার ব্রত।
.
দোলের পিচকারিতে প্রেম ও ভালোবাসার রঙ ভরে/ ঘুরে ফিরি আমি দোরে দোরে/ যারা ভেদাভেদ ভুলে রঙিন হতে চাও/ হাত বাড়াও বন্ধু, তোমার হাত বাড়াও।
.
.
0 Comments