বহুর মধ্যে এক // রণেশ রায়

shrutisahitya.com

আমি বৈচিত্রের মধ্যে বাঁচি মরি

বহুর মাঝে নিজেকে খুঁজে ফিরি

কত বর্ণ কত গন্ধ বহুত্বের মাঝে

বৈচিত্রের আলোর চ্ছটা এ সমাজে

জীবন আমার বহুত্বের সমাহারে

সে সেজে থাকে বৈচিত্রের বাহারে

বহুর মাঝে একের অবগাহনে

এক মেলে এসে বহুর প্রাঙ্গনে

জীবন আমার পূর্ণতা পায়

সে বহুর মাঝে নিজেকে খুঁজে পায়।

Post a Comment

0 Comments