কাজের জগত // ড: সুহাস রায়

54

.

.



সোম থেকে শনি শুধু দিন গুনি
রবি আসতে হয় এত দেরি

কাটেনা সময়, খালি ভয় হয়

বুঝি সময়ের চাকা থেমে যাবে এখুনি।


.

.


কাজ আর অপ্রীতিকর পরিবেশ

বদলে দিয়েছে পেশাগত অভ‍্যেস

পরিণত করেছে যান্ত্রিক মানব

 কোমলতা হত্যা করেছে কোন দানব।


.

.


কর্মস্থলে যেতে অনীহা, কাজেও তাই

তবু আশা করি সময়ে যেন মাইনে পাই

যাই দেরি করে, ফিরি তাড়াতাড়ি

কেউ কিছু বললে মুখ করি ভারি।


.

.


ছুটি নিই  মেপে, না দিলে উঠি খেপে

বছরে বার দুই ট‍্যুর করি সপরিবারে

যেতে হয় বিয়েবাড়ি, শ্রাদ্ধবাসরে

অফিসের কাজ রেখেদি ফাইল চেপে।


.

.


.

.



Post a Comment

0 Comments