.
.
মেছো ভূতের শখ জেগেছে
করবে নাকি বিয়ে,
পাত্রী খুঁজতে নাকাল বড়ই
ভূতের মায়ে ঝিয়ে।
করবে নাকি বিয়ে,
পাত্রী খুঁজতে নাকাল বড়ই
ভূতের মায়ে ঝিয়ে।
.
.
এগাছ ওগাছ খুঁজছে তারা
সুন্দরী বউ এক,
তোমরা যদি খোঁজ তবে পাও
মিটবে ভূতের শখ।
সুন্দরী বউ এক,
তোমরা যদি খোঁজ তবে পাও
মিটবে ভূতের শখ।
.
.
শাঁকচুন্নী স্কন্ধকাটা
সবাই খুশী বেশ,
মেছো ভূতের বউ খুঁজতে
তারা চলল অন্য দেশ।
.
.
হঠাৎ সেদিন মাছ ধরতে
ডোবার পাড়ে মেছো,
দেখতে পেল সুন্দরী এক
পেত্নী সে এক গেছো।
.
.
খুশীর চোটে মেছো ভূত
বলল তাকে গিয়ে,
'করবে নাকি গেছো পেত্নী
আমায় তুমি বিয়ে?'
.
.
হ্যাঁ বলতেই বেজায় খুশী
মেছো নাচল ধিতাং তিন্,
বাজল সানাই মেছো ভূতের
এল বড়ই খুশীর দিন।
.
.
0 Comments