আমি যে আমিই // রণেশ রায়


12


আমি নই অন্য কেউ

আমি আমিই

আমি আমারই মত

নই আমি নির্ভুল নই নিখুঁত

ভুল ঠিক নিয়েই আমি আমিই

আমি থাকি আমাতেই,

ভুল বা ঠিক যাই বলি করি

আমি রয়ে যাই আমাতেই,

কিছু করি ঠিক কিছু করি ভুল

তবু আমি যে আমিই,

যা করি সব পছন্দ নয় নিজেরই

তাও ভুল করি, ভুলটা আমারই

কারণ, নই আমি নির্ভুল

আমি যে আমিই।


বন্ধু বলে জেনেছি তাকে

যে বন্ধু নয়, নয় আমার কেউ,

বন্ধু হয়েছে শত্রু, আমার ভুলেই!

তবু আমি আমাতেই,

বিশ্বাস করেছি তাকে

যে বিশ্বাসী নয় মোটে

কারণ আমি যে আমিই,

করি আমি ভুল বার বার

কারণ আমি যে নির্ভুল নই

আমি যে আমিই রই।


তোমরা দেখো আমার ভুলটা

দেখো না আমার ঠিকটা,

আমার মধ্যে যে কিছু ভালো

তোমরা দেখ না সেটা,

তোমাদেরই লোকসান তাতে

ভালোটা জানো না দেখতে;

ঠিক বেঠিক নিয়েই যে জীবনটা

তোমরা বোঝ না সেটা।

কেউ শ্রেষ্ঠ  তার ভালোতে,

তোমরা দেখো না তাকে

আমার কি যায় আসে তাতে

আমি যে বাঁচি আমাতে।

Post a Comment

0 Comments