প্রতীক্ষা // কমল পাল

 

12


এখন শুধু তোমার ইশারায় অপেক্ষায়-


তোমাকে ঘিরেই তো আমার সমস্ত কল্পনা।


সমস্ত কিছু তোমার চরণে রেখে হবো নিঃশর্ত নিঃশেষ।


আর কিছুই চাইবো না-


সমস্ত কিছু উজাড় করে দিয়ে


মিশে যাব তোমার মাধুর্য‍্যে।


শুধু অপলক চেয়ে থাকা-


এ যেন নিজেকেই নিজে আস্বাদন।


এখন শুধু প্রতীক্ষা


তোমার ইশারার।


প্রগাঢ় আলিঙ্গনের স্পর্শ প্রতিটি মুহূর্তে


অর্ধনারীশ্বরের কল্পনায়।


এখন শুধু প্রতীক্ষা


কল্প থেকে কল্পে


জন্ম থেকে জন্মান্তরে-


শুধু তোমার ইশারার।


-কমল পাল


Post a Comment

0 Comments