না, বসন্ত এখনও আসেনি // মোঃ ওয়াসিম আখতার

123

শিমুল,পলাশ,কৃষ্ণচূড়া


বসন্তের আগমনীর বার্তা দিলেও


শ্রাবনীর শীত বসন্তকে আসতে দেয়নি।


অকালেই ঝরতে হয়েছে


সেই শিমুল,পলাশ,কৃষ্ণচূড়াকে,


যারা বসন্তের অভ্যর্থনার জন্য তৈরি ছিল ।



না, বসন্ত এখনও আসেনি,


শ্রাবনীর শীতে কোকিলের ঘুম ভাঙেনি,


শেষ বিকেলে কোকিল ডাকেনি,


তাইতো বসন্ত এখনও আসেনি ।



আমরা যেমন করছি খেলা


প্রকৃতির সাথে দিবানিশি,


সদ্য প্রস্ফুটিত কুড়ি নিয়ে


বলছি তোমাকে ভালোবাসি ।


প্রকৃতিও এখন খেলছে


বসন্তের বদলে শীত দিয়ে


বৈশাখীর দগ্ধ দুপুর না দিয়ে


শ্রাবনীর অশ্রু দিয়ে ।



প্রকৃতি এখন খেলছে আমাদের সাথে


তাই শিমুল,পলাশরা ফুটতে চাইনা,


কোকিল আর ডাকতে চাইনা,


আর বসন্তকে আসতে দেয়না ....


তাইতো..বসন্ত এখনও আসেনি ।

Post a Comment

0 Comments