বিসর্জন // মোঃ ওয়াসিম আখতার

12

প্রয়োজন ছিল তাই পুজিছো তুমি


তবে মন্ত্রটা ছিল ভুল,


দুর্বল ভেবে করেছো অত্যাচার


ভেঙেছো সব কূল ।


কেড়ে নিয়েছো মান


করেছো জীবন কাল,


অশ্রুর জলে বান এসেছে


ছাপিয়েছে দু'চোখের জল ।


আজকে তাই এসেছি ধুয়ে নিতে


জীবনের যতো ব্যর্থতা,


দেবীর বিসর্জনে তোমার চোখে জল


আর নারীর বিসর্জনে তোমার সার্থকতা ।


ছিঃ কেমন তোমার মানসিকতা ?

Post a Comment

0 Comments