বিভেদ // সবিতা কুইরী

125

একই দেশে থাকি
একই রকম শিখি।
তবুও কেন মানুষটাকে
ছোট করে দেখি?

শহরে তো থাকি
বনের হাওয়া মাখি
বনের মানুষটাকে কেন
জংলী বলে ডাকি?

পাহাড় ভালোবাসা
পাহাড় অভিলাষা
ঐ পাহাড়ের মানষগুলো
কেন তবে চাষা?

চাষীর জিনিস খাঁটি
লেগে থাকে মাটি
মানুষটাকে ঘৃণা কেন
ধুলো পায়ে চটি?

গাঁয়েই জনম নিবে
গ্রামের কবি হবে
গাঁয়ের ঐ মানুষগুলো
গাঁইয়া কেন তবে?

এত বড় দেশে
এত বসবাসে
মানুষটাকে ছোট করি
বড় হবার আশে?

Post a Comment

0 Comments