নতুন বছর
নতুন আশা
নতুন প্রাণের গল্প
নতুন নতুন
স্বপ্নগুলো
মোটেও নয় অল্প।
কারোর ঘরে
পান্তা ইলিশ
কারোর মাটন কারি,
হালখাতা আর
গণেশ পুজো,
লোকের ভিড়াভিড়ি।
আমের শাখা
কলার পাতা
মাটির ভাঁড়ে দই ,
লাড্ডু বোঁদে
নিমকি খাসা,
রসগোল্লা কই ?
জাবদা খাতা
সিঁদুর লেপা
শুভ এবং লাভ।
খাবার শেষে
আমসত্ত্ব
টাটকা কচি ডাব।
ঘুচিয়ে বিবাদ
হিংসা যত
তুলে রাখি তাকে,
প্রীতি এবং
শুভেচ্ছা আজ
পহেলা বৈশাখে।
0 Comments