বন্ধু এক // বিশ্বনাথ পাল

10

মনের বড় মন খারাপ তাই--

বলছি তোমায় সাত সকালে


দেখে শুনে মানুষ চেনো


নইলে  মানুষ  চিনবে  কোন কালে।


সুখের দিনে ঘরের কোনে


জানি তোমার গাদা যে লোক


তোষামুদে খোস আমোদে


যেন তারা নাদান বালক।


তোমার সুখে সুখী তারা


দুঃখী তারা তোমার দুখে


তোমার যত স্মৃতির তাড়া


যত্ন করা তাদেরই বুকে।


তোমায় নইলে চলে না তাদের


তোমার মন তাদেরই চায়


তারা ছাড়া পরে না পলক


তারা ছাড়া বাঁচা দায়।।


অনেক ভেবে মনের গোঁড়ায়


দিয়েছি পুঁতে ছোট্ট পেরেক।


সুখের দিনে বন্ধু বিনে---


দুঃখে  বন্ধু মেলে যেন এক।।

Post a Comment

0 Comments