ইথার তরঙ্গে শুভেচ্ছা // অপূর্ব শীট

02102

কবিতা তো কবির জীবনের চেয়ে প্রিয়
কবিতার মুক্তি হোক কোন কবি না চায়

কোন কবি না চায় তার ভালোবাসার প্রেমিকার

কাছে কবিতা পৌঁছে যাক,কয়জন প্রেমিকাই বা

কবির কবিতা শুনতে চায়,আমাদের শুধু শুধু

ভালোবাসার আগ্রাসন আর না পাওয়ার আর্তনাদ,সত্তর বাদ দিয়ে বিগত আশির দশক

থেকে বর্তমান দুহাজার ঊনিশ খাঁচায় বন্দী

ছিলো আমার কবিতাগুলো সাহিত্য স্মৃতি

প্রথম ইথার তরঙ্গে ভাসিয়ে দিলো,কি বলে

ভালোবাসা জানাবো এরকম মুক্তির দিনে

এখন বলতে ইচ্ছে হচ্ছে,


দু-চারটে শিউলি কিম্বা দোপাটি

এরকমও হতে পারে

যে কেউ সঙ্গ দাও

তুমি কিম্বা মানসী

আবার ফিরে আসতে পারি


আবার সাজিয়ে রাখবো তাল-তমাল

সানে বাঁধানো পুকুর ঘাট,টগর তলা,

দু-একটা সাদা বক,হাঁস,পানকৌড়ি,

এক-দুটো ডাহুক,

মাছরাঙা,ট্যাসকনা,হলুদ-ময়না ,

চড়ুই,বাবুই,বুলবুলি

একডালি কবিতার মতো বুনোফুল,

একটা সেগুনের গাছ,

তারা-ভরা সারারাত

মাথার ওপর দিয়ে কতশত সাদাকালো মেঘ

ভেসে যাচ্ছে,যাক ভেসে যাক ,

যেদিকে খুসী যাক .......


যে কেউ সঙ্গ দাও

আবার ফিরে আসতে পারি ||

Post a Comment

0 Comments