নিত্যানন্দ // বিশ্বনাথ পাল

102

বারণ করলে গাইবো না গান
খাতির করলে রইবো ঘরে,

আমরা কি আর যেমন তেমন

চিনবো না আর আপন পরে।

অনেক জ্বালা যন্ত্রণাতেও

যাইনি ভুলে গাইতে গান

মন খুলে তাই গাইতে পারি

না ভেবে দান- প্রতিদান।

তোমার আমার মাঝে যারা

দিচ্ছে তুলে দেওয়াল রোজ

উঠতে বসতে দিচ্ছে গালি

কে রাখে তার নিত্য খোঁজ।


যার খোঁজেতে স্বার্থ উধাও

যাৱ খোঁজেতে পাই আনন্দ

তিনিই থাকুন কাছে কাছে

তিনিই মোদের - নিত্যানন্দ।

Post a Comment

0 Comments