দুর্দান্ত বিনয়ের সঙ্গে কেউ
যদি তোমার ক্ষতি করতে চায়
তুমি পিছু পা হয়ো না
কবি বলবেন।
তুমি ছেড়োনা এ দাঁও
সংসারী মানুষ বলবেন।
ক্ষমা করার কথা বলবেন
বুদ্ধ আর শ্রী চৈতন্য।
ফোঁস করতে বারণ নেই
বলবেন পরমহংসদেব।
অনেক চিন্তা করে কিছু
একটা করতে না পারলে
আস্ত ভিতু তুমি।
তোমাকে দিয়ে চলবে না।
আরে বাবা যুদ্ধাস্ত্র না হোক
মগজাস্ত্র তো দরকার।
0 Comments