তৈমুর খান এর কবিতা


0210

           ১
            সহজিয়া
________

বিমূর্ত ইচ্ছার বাঁশি বাজে

আমি রোজ মনে মনে যাই তার কাছে

বিকেলের রোদফুলে

সহজিয়া মধু জমে আছে


     ২
             কথা 
______
কথা থাকে

কথা থেকে যায়

সব কথা যায় নাকো বলা

কথারাও মাঝে মাঝে নিঃসঙ্গ হয়


      ৩
         ভেতরে মানুষ 
_____________

মানুষের ভেতরে মানুষ

চুপচাপ বসে থাকে

অথবা কাঁদে হাসে —

রাত জাগে, ঘুমায় । যদিও দেখি না তাকে।



   ৪
           দ্বৈতস্বর 
________

আলোরাও অন্ধকার

অন্ধকারও আলো  —

শব্দও শব্দহীন

শুনতে পাও নীরবের কথাগুলো  ?

Post a Comment

0 Comments