দ্বন্দ্ব // জাহ্নবী ঝা


121


মেঘে রহিত লক্ষ্য কনা,


একসাথে সুখে থাকা, একাত্মতা!


মনোমালিন্য,নিজে ঘুমোনো- ঘুম


পাড়ানো!


চৌকাঠ লঙ্ঘনে


যেন বাঁধা!


কিলবিল করে কনা'রা,


মুখদর্শনে; কালো প্রতিবিম্ব  আসে নজরে,


 গ্রাস করে শূন্যতা,


লক্ষ্য লক্ষ্য প্রশ্নের ভিড়  ওঠে জমে,


তারা  হয়ে ওঠে উন্মত্ত,


উদবিগ্ন হয়ে ওঠে নেশায়,


মাটির শেষস্তরে মিশিয়ে দেওয়ার নেশা!


জ্যোৎস্নাকাশে; লক্ষ্য তারা'র শ্বাস ফেলার অভাব !


খালি চোখে যেন ছেয়ে ফেলে সমুদ্র,


বিস্তৃত করেছে আকাশ,


চৌকাঠে সীমাবদ্ধ!


মুক্তি নেই!


চিরন্তন।

Post a Comment

0 Comments