কে ভাবে আমার মত এমন স্বচ্ছতায়
স্বচ্ছতা ঠিক নয় স্বচ্ছতার আবহে
যে ভাবে তার কুয়াশার শাড়ি, মুক্ত ঠিক নয়
যৌবন আপানাকে ছেড়ে যাইনি, তাই মিছিলে প্রথম হাত আপনার
তবে সময় বেশী দূর নয়
চল্লিশ পেরোনো বুড়ি চাঁদ
আসলে প্রত্যেক আত্মহত্যাই হত্যা
গোপন ছুরি থাকে নারীর তোরঙ্গে
চ্যাপটানো ফুল স্থানান্তরিত হয় মানিব্যাগে
প্রত্যেক বিরহীর পকেটে একটা অদৃশ্য সংসার থাকে ,সাজানোগোছানো
এই সময় প্রকৃত সময়, নিয়মনিষ্ঠা মেনে
জগতে সত্য বলে কিছু নেই। অর্ধসত্য না হলে অর্ধ মিথ্যা
যৌবন আপনাকে ছেড়ে যাইনি, তাই এটাই প্রকৃত সময়
আপনি বললেন, আমি খুনি নয়, প্লিজ আগে প্রেমিক হোন, মিছিলে দ্বিতীয় হাত আমার গোপন প্রেমিক, আমিও ফিরিয়ে নিলাম চ্যাপটানো ফুল
সব আত্মহত্যা আসলে হত্যাই ।
0 Comments