আমি বৃষ্টি করেছি সৃষ্টি
আমাকে দেখে শেখ।
হয়েছ কবি আঁকছ ছবি
খাতায় শুধু লেখ।
আমি তো জল নেইকো খল
আমার স্বভাব ধর।
তোমরা মানুষ তুলে ধর হুশ
হানাহানি কেন কর?
মেঘের কোলে রয়েছি দলে
একতা মোদের বল
প্রকৃতির বুকে পড়ি মাথা ঠুকে
তোমরা পেয়েছ ফল।
দেহের গরবে হাঁটিছ সরবে
নেইতো কোন কাজ।
লুকাও মাথা মেলিয়া ছাতা
আমাকে দেখেই লাজ।
বাঁচালে নিজেকে পড়িবে বিপাকে
অপরের কথাও ভাবো
হাঁটিছ পথে চড়িছ রথে
আমি কেন তবে ধোব?
প্রকৃতির লীলা দেখ যত খেলা
সব তো আমার সৃষ্টি
তোমদের স্বার্থ করেছে ব্যর্থ
বলে গেল আজ বৃষ্টি।
0 Comments