সারা দিন বেসুর মেঘের
আনাগোনার পর
সবুজ ঘাসের গালিচায় সোনালী
রৌদ্দূরের আলাপন।
সুর তাল লয়ের কল্লোলিনী ধারায়
তুমি তোলো ঢেউ।
ঢেউ তোলো আমার হৃদয়ে ও
পল্লবিত তরুশাখায়।
তোমার সুরের ছন্দে বিভোর সমস্ত চরাচর।
অনু থেকে অনুতে
কোষ থেকে কোষে
হৃদয় থেকে হৃদয়ে-
তোমার অনুরণনে প্রানে অধিষ্ঠিত সবাই।
প্রেমের ঝংকারে হৃদয়ে আনো
ভালোবাসার সঞ্জীবনীর প্রলেপ
আবার লয়ের তানে
শশ্মানের নিরবতা।
কিন্তু আমি শুধু চাই তোমাকে-
তোমার সবটুকু কে
তোমার সুরে নিজেকে নতুন করে
পাবো বলে
আমি উজাড় হবো তোমার
ঝংকৃত পদতলে।।
0 Comments