অতীতের মেঘ // প্রগতি দে







1231


কেমন করে বৃষ্টিনামে, মনখারাপের হৃদয় জুড়ে।

আজ‌ও আমি থাকছি একা, যেমন তুমি রেখেছিলে।

এমনি একটা সন্ধ্যা ছিল, এমনি একটা দিন,

তোমার হাতে হাতটা আমার, মানায়নি আর সেদিন।

আমার পথটা হারিয়ে ছিলো ধুলোর ঝড়ে তখন,

তোমার শরীরে ঠান্ডা বাতাস, স্বস্তি এনে দিলো,

এই বৃষ্টি তোমার মনে নতুন প্রেম আনে,

আমি কেবল থেকে গেছি অতীতের মেঘ জুড়ে।









Post a Comment

0 Comments