আর কত !! // ডি কে পাল


.
আর কত !! // ডি কে পাল

মার পরে রাগ ক'রে

"বড়" গেলি সিসিলি,

একবারও ভাবলি না

মা'র কাছে কী ছিলি?

.


কোন দুঃখে  "ছোট" তুই

ঘর ছেড়ে পালাবি,

দূর থেকে চিঠি দিস্

ঠিকানাটা মালাবি।

.

এই ভাবে আর কত!

বাপ-মাকে জ্বালাবি?

.

Post a Comment

0 Comments