অনুকবিতা // ফরহাদ হোসেন

অনুকবিতা // ফরহাদ হোসেন


প্রতিবাদ

---------------

প্রতিবাদের ভাষা অপুষ্টিতে ভোগে;

মানুষ দাঁড়িয়ে থাকা পাহাড়,

কন্ঠ বোবা!

বুকে চাপা মাটি,

চোখে নোনা জলের বিষাদ।

------------



অভিসার

------------

শক্তি ক্ষয়িষ্ণু সূর্য;

অভিসারী মঙ্গলে...

একবার দেখুক;

ফিরে একবার হাসুক!

নিরাশার কক্ষপথ;

সমাপ্তি প্রতিক্ষায়!

Post a Comment

0 Comments