আশা ডানা মেলে // রণেশ রায়


আশা ডানা মেলে আকাশে


তার সৌন্দর্য ঝরে পড়ে পালকে পালকে,


হৃদয় প্রোথিত সে পালক রাশে


শব্দহীন গানের মুর্চ্ছনা তার সুরে


অন্তহীন গান ভেসে আসে বাতাসে।


মৃদুমন্দ বাতাসে মধুরতম সে গান


বাজে আমার শ্রবণে----


কিন্তু তুফান বিপর্যয় ডেকে আনে


বিপর্যস্ত করে সে খুদে পাখিকে


তাও সে গেয়ে চলে


শক্তি যোগায় সকলে।


আমি শুনেছি সে গান হিমেলা রাতে


শীতলতম সে দেশে


উত্তাল সমুদ্র মাঝে


 চূড়ান্ত বিপর্যয়ে,


সে কখনও আমাকে


দেয় নি ভেঙে পড়তে


জেগে থাকে আশা আমার হৃদয়ে।


----------------------------------



Hope is the thing with  feathers


Hope" is the thing with feathers


That perches in the soul


And sings the tune without the words


And never stops at all


And sweetest in the Gale is heard


And sore must be the storm —


That could abash the little Bird


That kept so many warm —


I've heard it in the chillest land —


And on the strangest Sea —


Yet, never, in Extremity,


It asked a crumb — of Me.



Emily Dickinson

Post a Comment

0 Comments