স্বর্গ চাই না // ডি কে পাল।



কত ফুল! কত ফল!

নদী,বন,গিরি;

কোথাও পাইনি খুজেঁ

এত সুখ শ্রী।


সবুজের হাতছানি

সারাদিন জুড়ে;

এত সুখ পাবে নাকো

পৃথিবীটা ঘুরে।


রঙের পসরা মেলে

প্রিয় প্রজাপতি;

রঙে রঙে, রাঙা হয়

হৃদয়ের জ্যোতি।


ভাল লাগে এ মাটির

রূপ রস,গন্ধ ;

বাংলায় খুজেঁ পাই

জীবনের ছন্দ।


 চাইনা স্বর্গসুখ

আছি মহা সুখে;

মায়ের আঁচল পেতে

বাংলার বুকে।



বাংলাদেশ,খুলনা।

Post a Comment

0 Comments