যা ফিরে যা // অপূর্ব শীট


যা ফিরে যা // অপূর্ব শীট


খোলাম কুচির ভেতর শুয়েছিলো সকালের রোদ

.
এসময় তুই কেন ফিরে এলি মনের ভেতর

তোকে চাপা দিয়ে বেরিয়ে যাবো এবার

শুয়ে থাকিস্ রোদের আদরে ভিজে যাস্ তুই

.


ডালিমের পাতার নীচে জমানো বিষাদের ঝুলি

জমিয়েছি দিনে দিনে শ্রাবণে ফাগুনে

একটু বসবি আয় তোর বুকে ভরে দিই একষট্টির গল্প

.

দোয়েলের আসা,বাসা বাঁধা ডালিমের ডালে ডিম পাড়া ,টুনটুনি ও দুষ্টু বিড়ালিনীর গল্পের মতো ,

কে হবি টুনটুনি তুই না আমি

.

মনের ভেতর থেকে বারে বারে বলবো ,বেগুন কাঁটার খোঁচা খাস্ কেন

দুষ্টু বিড়ালিনী,যা তুই ফিরে যা ....

.

.

.

Post a Comment

0 Comments