অনুকবিতা // স্মরণে রামমোহন // সবিতা কুইরী

অনুকবিতা // স্মরণে রামমোহন // সবিতা কুইরী


সতীদাহ রুখেছিলেন
অমর রাজা রামমোহন।
আজ নারীদের চরম বিপদ
কে নেভাবে তার দহন?

.
জ্যান্ত নারী উঠত চিতায়
জ্বলত কত ধূনো ধূপ।
ছোট্ট শিশুর যৌন শিকার
তারই যেন আরেক রূপ।

.

Post a Comment

0 Comments