স্পর্শহীন // মিজানুর রহমান মিজান





স্পর্শহীন // মিজানুর রহমান মিজান




গভীর এ রাত হল তুমিহীন



অপেক্ষার প্রহর গুণে হলাম ঘুমহীন।।



আশার কুহকে বসে ছিলাম



চোখের পাঁপড়ি ভিজিয়ে দিলাম



হতে চেয়েছিলাম শ্বাসহীন।।



উষ্ঞ হাতের ছোঁয়া পেয়ে



বুকের উত্তপ্ততা ছড়াবে হৃদয়ে



নিরাশার বাসা হল স্পর্শহীন।।



স্বপ্নালোকে অবিরাম ছিল বিচরণ



অনি:শেষ আকাশ হতে বৃষ্টি ঝরল যখন



শেষরাতে ব্যথার পাহাড় জানান দিল সঙ্গিহীন।।

Post a Comment

0 Comments