নিশিদিন আমি তোমাকে চাই
আমার অন্তরের বাগিচায়
রঙের মেলায় তোমাকে চাই,
চাই সুনীল আকাশের গায়ে।
.
তোমাকে চাই নির্জন গিরিপথে,
গগন চুম্বি পর্বত মালায়
তোমাকে চাই বনে - বনান্তরে
সবুজ রঙা সাগর - বালুকায়।
.
তোমাকে চাই পূর্ণিমা লগ্নে
রজত - কান্তি চাঁদের আশেপাশে
তোমাকে চাই রাত্রি দিনের সন্ধিক্ষণে
মাতাল করা পূর্বাকাশে।
.
তোমাকে চাই মুঝে যাওয়া পথে
শ্যামল সবুজ দূর্বাঘাসে
তোমাকে চাই প্রেমে - অপ্রেমে
অঙ্গীকারের গভীর আশ্বাসে।
.
তোমাকে চাই মহা সাগরের
ঢেউয়ের সাথে উল্টো টানে
স্বরলিপি হীন সুরের সাথে
তোমাকেই চাই নষ্ট গানে।
.
তোমাকে চাই পশ্চিমাকাশে
শেষ বেলাকার অস্তরাগে
জীবনে মরণে তোমাকেই চাই
সুখে - দূঃখে, রাগে - অনুরাগে।
তোমাকে চাই অলিতে গলিতে
শয়নে স্বপনে, প্রথম জাগরণে
তোমাকে চাই আমার কন্ঠে
ছন্দ - সুরের নিবিড় আলাপনে।
.
তোমাকে চাই আমার স্বত্বায়
একান্তই নিজের করে
চেয়েছি গত জন্মেও...
আগামীতেও চাই, জন্ম-জন্মান্তরে।
.

0 Comments