কাব্যালোক // বিশ্বনাথ পাল
হে কাব্য কবিতা
হে মোহিনী মায়া
হে রুদ্র তাণ্ডব
হে আলো ছায়া,
নিমেষে দাও মুছে
রবির কিরণ
নিমেষে তুলে ধরো
দুর্বার শোষণ।
শোষণে শোষণে
তুমি করো একাকার
কেবা আগু কেবা পিছু
মানো না যে আর।
আঁধারে আঁধারে
গড়া এই জগতে।
কাব্য সুষমা ছড়ায়
আলো পথে পথে।।
.
.
.
0 Comments