আমার ভালবাসা ঘাস মাটি পেলো না
তাই বলে কি বেচে নেই,
অপ্রেমিকের চোখের জলে বেঁচে থাকে ফুল,
তবে তার থেকে পরিচিত গন্ধ আসছে কেন
যে পথে প্রতিদিন ফেরে সে,সেদিকে একটাই জানালা,
তার প্রতিটা চলার পথে ফুটে থাকে অদৃশ্য ফুল
অপ্রেমিকের শূন্যতা নিয়ে বেচে থাকে সেইফুল
তার থেকে পরিচিত গন্ধ বেড়োয় আজীবন
অপ্রেমিকেরা শূন্যতা ছুঁয়ে বাঁচে প্রতিদিন,

0 Comments