And in all the stories my daughter shall hear,
it will not be princes that slay the dragon,
but little girls with that believe in magic
with big, brave hearts and even bigger dreams.
She will learn to rely of her own sword
in every battle, in every struggle, in every war
because she will learn how to devour
every single Monterrey from their very core.
ওপরের Her Name Will Be Fearless নামক Nikita Gill এর কবিতা অবলম্বনে
নির্ভীক সে // রণেশ রায়
সে যে দুহিতা আমার
পড়বে এমন গল্প উপাখ্যান
যা তাকে দেবে জানান,
নয় কোন রাজা নয় রাজকুমার
মহান স্বপনের মহিমায়
দুঃসাহসের জাদুবলে মরণ তার,
দানবের মৃত্যু ঘনাবে অচিরেই
বিশ্বাসের দৃঢ়তায় বলীয়ান
নির্ভীক সেই মেয়ের হাতেই।
আজ আত্মবিশ্বাসী আমার মেয়ে
নিজের অস্ত্রে নিজে বলীয়ান সে
এসেছে নিশ্চিত দানবের মরণ ঘনিয়ে,
হাতে তার মারণ দন্ডি
কন্ঠে ধারণ করে মরন গরল
সে হয়ে ওঠে নীলকন্ঠি।

0 Comments