বাবা ঈশ্বরের অপর নাম // সঞ্চিতা রায়

sahityautsab.com



বাবা কে নিয়ে লিখি এত


শব্দ নেই পৃথিবীর কোনো অভিধানে|


বাবা তো এক অতল সীমাহীন ভালবাসার নাম|


বাবা মানে শান্ত স্নিগ্ধ ছায়া দেওয়া এক


বিশাল বৃক্ষ,যার ছায়াতলে আমরা শান্তিতে


জীবন কাটাই| ঝড় ,ঝঞ্ঝা প্রখর তাপ


বৃষ্টি র জল সবকিছু মাথায় নিয়ে বিরামহীন


ভাবে আমাদের ছত্রতলে রাখেন তিনি|


তাঁর হাত ধরে সেই ছোট্টবেলায় চলা শেখা


তাঁর বলা কথা থেকে বুলি শেখা|


বাবাই আমাদের ভগবান,বাবাই গুরু,বাবাই বন্ধু|


জীবনের ভুল শুধরে দিয়ে, জীবনকে সঠিক পথে পরিচালিত করে ,সফলতার দ্বারপ্রান্তে যিনি পৌঁছে দেন তিনিই তো বাবা|


বাবার ঋণ যায় না কোনদিন শোধ করা|


শুধু বলবো বাবাকে দিও না কোনো কষ্ট|


বাবাকে শ্রদ্ধা আর ভালবাসায় ভরিয়ে যেন


রাখতে পারি সদা আমরা সবাই এই


টুকুই প্রার্থনা

Post a Comment

0 Comments