পণ্ডিতমশায় // পলাশ পুরকাইত

sahityautsab.com


আমাদের পাড়ার পণ্ডিতমশায়


চেষ্টা করেন কিছু লিখতে।


গিন্নি বলেন, ছাই লিখছে


পারবে কি 'লেখা' খাওয়াতে ?


পশ্চিম পাড়ার বোস্ বাবু


পারেন না, নাম লিখতে


তাও সব্বাই "বাবু" বলছে


চাদা দিয়েছেন মন্দির গড়তে।


বাড়ি তো নয়, যেন রাজমহল


নাম করছে পাড়া-পড়শীতে


আর তুমি পণ্ডিত লিখেই মরছো


পারছো কি পাথর বসাতে ?


সময় পেলেন পণ্ডিতমশায়


এতক্ষণে কিছু কথা বলতে।


পাথর বসানো জীবন হলে


আমি চাই না সে জীবন রাখতে।


লিখতে আমি ভালবাসি


চাই সারাজীবন পড়তে-লিখতে


লেখাই আমার জীবন সঙ্গী


যেন পারি লিখতে লিখতেই মরতে।।


Post a Comment

0 Comments