সবটুকু বাঙালি // ডি কে পাল

সবটুকু বাঙালি // ডি কে পাল

.

.

জ্যৈষ্ঠের এগার,আলোকিত দিন

এল এক বীর শিশু,তার কাছে ঋণ।


.



মৃত্যুকে জয় করে,জয়ধ্বজা উড়িয়ে

শত্রুর আস্তানা,বীরবেশে গুড়িয়ে।


.

.


প্রেম,দ্রোহ,সাম্যে,ফোঁটালেন ফুল;

বাঙালির তাজ তিনি,প্রিয় নজরুল।


.

.


দেশটাকে ভালবেসে,ঋজু রেখে শির;

চিরকাল অম্লান থাকবে সে বীর।


.

.


বীরদের বীর তিনি,সবটুকু বাঙালি;

সব সুখ ত্যাগ করে,ইতিহাস রাঙালি


.

.


সেই থেকে আজতক,কাঁদি তার জন্য

বীর জাতি বাঙালি,ধন্যাতিধন্য।


.

.

Post a Comment

0 Comments