দু হাত বাড়িয়ে দাও // সবিতা কুইরী


.

আদুরে খুকুর দুধমাখা ভাত
ফেলো না যেন ছুড়ে,
ভবঘুরে নেড়ী কুকুর
আছে একটু দুরে।
অবলা ঐ নিরীহ প্রানীর
বিদ্যা নেই পেটে,
তোমার দোরে পাহারা দিয়ে
থাকে কাছেপিঠে।


.

রাস্তার ওপর দাড়িয়ে দেখ
কত শত গাছ,
আনন্দেতে দোলায় মাথা
করছে যেন নাচ।
সবচেয়ে ভালো বন্ধু তারা
করবে সংরক্ষণ
পথিক জনের পথের সাথি
রইবে সারাক্ষণ।


.

নোংরা মত মানুষটারে
বাসতে ভালো হবে,
মনের জ্বালাই হয়তো পাগল
হয়ে গেছে কবে?
চুলগুলি তার ঝাঁকড়া মতো
নেই তো নখ কাটা,
তপ্ত রোদে হেঁটে বেড়ায়
হয়তো আধপেটা।


 

.

ভাঙা গলায় গান ধরেছে
আসছে না তো বুলি,
কর্মক্ষম হয়েই হাতে
ধরেছে ভিক্ষার ঝুলি।
মানুষটাকে সাধ্যমত
করতে হবে দান,
সন্দেহের বশে যেন
নিও না কেড়ে মান।


.

পথেঘাটে দেখতে পাবে
করছে কাজ শিশু,
কখনও বা ভিক্ষে করে
মায়ের পিছু পিছু।
সহানুভূতির এই স্থানে
দেখাও মানবিকতা,
তাদের মনে জাগিয়ে তোল
ভীষণ সচেতনতা।


.

Post a Comment

0 Comments