তোমার নিঃশ্বাসে প্রশ্বাসে // অপূর্ব শীট

 

তুমি আছো

তোমার নিঃশ্বাসে প্রশ্বাসে


আমিও আছি


চাঁদ শুয়ে আছে তোমার কোলে


নগ্ন হয়ে


ভোর বেলা |



যে শিশুরা হামাগুড়ি দেবে বলে


পড়ে গিয়েছিলো বারবার


তাদের তুমি কোলে তুলে আকাশের


পাখ-পাখালির গান শুনিয়েছো



"আয় রে আয় টিয়ে ''



মা,


তুমি আছো


তোমার নিঃশ্বাসে প্রশ্বাসে


আমিও আছি


চাঁদ শুয়ে আছে প্রকৃতির কোলে


নগ্ন হয়ে



ভোর বেলায় |

Post a Comment

0 Comments