চল্লিশ বছর পর // অপূর্ব শীট

 

 

নিরবতা দিয়ে কিভাবে ঢেকে রাখি ,

এখনো অভাগা বাতাস চাপা শ্বাস ,


গহীনে ডুব দিয়ে যায় পানকৌড়ি ,


যদিও নিকোটিন ছারখার করে ছিলো বুক ঊনআশিতে,


এখনো মাছের মরা চোখ দেখে অভিমানে মরে বিরহ পৃথিবী,


এঁটুলি পোকার মতো কামার্ত নিশ্বাস, সমাজে ঘূণপোকা  বিদ্যাসাগর ভাঙ্গে,


দুঃখের কথাগুলি কাকেই বা বলি |


চাঁদ চুরি কোরে মেঘ খিল খিল হাসে


নৌকায় উঠে শুধু বিষধর সাপ


শিল্পের কথাগুলি বাবুই এর মুখ থেকে শুনে


চড়াই এর মতো মানুষেরাও নিশ্চিহ্ন হয়ে গেছে |


শুধু সুরে ,


সুর তুলে তুলে ,কাঁদে বুলবুলি


ছাদের কার্নিসে কার্নিসে |


চল্লিশ বছর পর |


এ কোন  মরা পৃথিবী!



Post a Comment

0 Comments