রাধার আত্মগ্লানি // পলাশ পুরকাইত



রাধার আত্মগ্লানি // পলাশ পুরকাইত

 
.


 
ভর্ দুপুরে যমুনার জল

তোরে আনতে বললে কে ?

জানিস না কি, করিস যে ছল্

হোথায় বাঁশি বাজায় কে ?.

 
নূপুর জোড়া খুলে রেখে

আনতে গেলি জল

জল কোথায়, এ তো শূন্য কলস

কি হয়েছে তোর বল্ ?

 


জানিনে মা কি হয়েছে
নিজেই বুঝি না যে
সকাল-দুপুর নিশির মতো
ওই মরণ বাঁশি ডাকে।


বাঁশির ডাকে পরাণ উচাটন

মন লাগে না কোন কাজে

সত্যিই আমি দোষী মাগো

আয়ান ঘোষে মুখ দেখাই, কি লাজে ?

আয়ান খুব ভাল মানুষ মাগো

আমায় দেয় প্রশ্রয়

আমার মতো মেয়েমানুষকে

এখনো দিচ্ছে আশ্রয়।

 
ঠকাতে আমি চাইনি মাগো

তোমার ওই ভাল মানুষ ছেলেকে

কি করবো আমি যে মা ভালবেসেছি

ওই যমুনা কুলের বাঁশিকে।

 
 বাঁশির ডাকে পাগল হয়ে

কেন ভুলে যাই আমি

আয়ান ঘোষের মতো ভাল মানুষ

হয়েছেন আমার স্বামী।।

 


 
.

 
.

 


Post a Comment

0 Comments