এসো মেয়ে ধরো হাত
চল বৃষ্টি নামাই
গৃষ্মের এই দাবদাহে
প্রান তিক্ততায় পরিপূর্ণ,
মন চায় একান্ত মুক্তি।.
.
হৃদয়ের সবটুকু ভালবাসা নিয়ে
এসো মেয়ে ধরো হাত
চলো বৃষ্টি নামাই।.
.
ভাসি এক নতুন শ্রাবণে
কাঁদুক দিগন্ত স্নিগ্ধ অালোড়নে
মন উত্তাল হোক যেনো শিহরণে
ভাবাবেগে মন কাঁদে
জানো মেয়ে?.
.
তাই বলি এসো মেয়ে ধরো হাত
চোখে রাখো চোখ
গেয়ে ওঠো গান
সমস্বরে বলো
চলো বৃষ্টি নামাই।
.
.

0 Comments