কথা // পলাশ পুরকাইত

 

"কেউ কথা রাখেনি


কেউ কথা রাখে না। "


আমি কি রাখি ?


না , আমিও রাখি না।


কেন কথা রাখো না ?


রাখতে কি চাও না ?


না , রাখতে পারি না


সবসময় উপায় থাকে না।


উপায় করে নিতে হয়


সেটা কি জানো না ?


ইচ্ছে থাকলেই উপায় হয়


সেটা কি মানো না ?


নিজে যদি না রাখি


দেওয়া কথা খানা ,


কথা রাখার বেলা


যদি করি টালবাহানা  ;


অপরে কথা রাখে না


তা নিয়ে কেন এত ভাবনা !


কেউ কথা রাখেনি


সুনীল বাবুকে আর বলতে হয় না।


কথা রাখতে গিয়ে আমরা


যখন না দিই বাহানা।


কথা দিই কথা রাখার


দূর করে সকল দুর্ভাবনা।।


Post a Comment

0 Comments