দুষ্টু বটে !! // ডি কে পাল



.
দুষ্টু বটে !! // ডি কে পাল

.


খোকন সোনা দুষ্টু  ক'রে

সৃষ্টি করে প্লান।

মা'র কারণে প্লান গুলি তার

যাচ্ছে হয়ে ম্লান।

.

.

মা দিয়েছে, স্নানের পাত্রে,

কুসুম গরম জল;

জলটা দেখে খোকার দু 'চোখ

করছে ছলো ছল্।


.

.


হঠাৎ মাথায় বুদ্ধি এল

দেখেই ফোমের পুসি।

জলের পাত্রে ছেড়ে  দিয়ে

জল নিল সব চুসি।।
.

.


রেগে মেগে মা বললেন

দুষ্টু পাজি ছেলে;

গরম করা জল টুকু সব

এমন করে খেলে!


.

.


এখন ঠিকই ঠান্ডা জলে

করতে হবে স্নান;

দুষ্টু ছেলের ভেস্তে গেল

দুষ্টু সকল প্লান।


.

.



.

.

Post a Comment

0 Comments