ভোরের অপেক্ষায় // রণেশ রায়

ভোরের অপেক্ষায় // রণেশ রায়


এখন রাত তৃ প্রহর,

ঘুমে অচৈতন্য আমার শহর,

আমি জেগে আমার কলম হাতে

চোখে ঘুম নেই, বিরোহিনী সে এ রাতে,

কবিতা কথা বলে আমার কলমে

সে মেলে এসে আমার মননে,

মৃদু মন্দ দোলা আমার চেতনায়

কবিতা ভাষা খোঁজে রাতের জ্যোৎস্নায়,

মিলনের ভাষা খুঁজে পাই কবিতায়

চাঁদ উঁকি মারে এ মিলন মেলায়,

খোলা আছে আমাদের মিলন দরজা

কবিতা আমাতে বাসর শয্যা,

নক্ষত্র জেগে থাকে পাহারায়

প্রহর কাটে ভোরের অপেক্ষায়।

Post a Comment

0 Comments