চোখ থাকলে সব কিছু দেখা যায় না
কান থাকলে সব শোনা যায় না
আসলে চোখ কানের বাইরেও
থাকে নিয়ন্ত্রক শক্তি
যা আমাদের অনুভূতিকে
সঞ্জীবিত করে। আমাদের মননকে
জাগায় বিশ্বের নীলাচলে।
অব্যক্ত গভীর যন্ত্রনাকে করে
উৎখাত। দুঃখের সমুদ্রে সফেন
ভালবাসার অনন্ত অনুভূতি এনে
মিলনের ক্ষেত্র প্রস্তুত করে।
তখন নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্তের
অবস্থায়--সার্বজনীন ভালবাসার
ঘাস জন্মায়: কৃত্রিমতার পাথর ফুঁড়ে

0 Comments