অপচয় // পলাশ পুরকাইত




ও কাকী, কলে জল নিতে

বোতল নিয়ে এসো না।

এভাবে চললে, কিছুদিন পর

আর খাওয়ার জল পাবে না।

.

.

কেন রে, তোর বাবার কল

জল দিবি না বলছিস।

সরকারের কলে জল নেব

তুই কেন বাধা দিচ্ছিস।


.

.


যত খুশি জল নাও কাকী

জল নষ্ট কোরো না।

জলের অপচয় বন্ধ না করলে

কোন সরকার তোমায় জল দিতে পারবে না।


.

.


ঠিক বুঝলাম না বাপ্

একটু বুঝিয়ে বল্।

মুখ্যুসুখ্যূ মানুষ আমি

কেন বলছিস, আর পাব না জল।


.

.


শুধু তুমি একাই নয় গো কাকী

আমরা সবাই ভুগব।

জেনে বুঝেও জল নষ্ট করলে

সবাই আমরা তৃষ্ণার্ত হয়ে মরব।


.

.


আমরাই দায়ী এর জন্য

জঙ্গলকে মরুভূমিতে পরিণত করি।

হাহাকার এখন জলের জন্য

চল, এবার তৃষ্ণার্ত কাক হয়ে মরি।


.

.


এটাই তো হওয়ার ছিল

হবে এবার জলের জন্য যুদ্ধ।

তৈরী থেকো বন্ধুগণ,

থামাতে পারবে না, কোন বুদ্ধ।।


.

.

Post a Comment

0 Comments