দেখি বারবার // বিশ্বনাথ পাল

https://www.sahityakaal.com/


জানি গো জানি
তুমিই রাণী

জ্যোৎস্না স্নাত ঘরে।

তোমারজন্যে

এই অরণ্যে

হরিণী খেলা করে।

 ঝলসে আগুনে

কে চায় ফাগুনে

 জীবন কালি করতে।

ময়নার মা

এসব চায়না

চায় - - দর দর ঘামতে।

ঘামেই আছি

ঘামেই বাঁচি

ঘাম যে বড় আপনার।

ঘাম ছাড়া আর

বেদনা বাহার

বুঝবো এমন - - আমি কার।

ভাব আসে তো

ভঙ্গি নাই

সঙ্গি আমি কখন যে কার।

ঘর ভরাতে

ঠগ সরাতে

কোন দিকে আজ ফেরাব ঘাড়।

.

.


জানি গো জানি

অরুণ মাণি

তোমায় দানি পুরস্কার।

ঘামে নেয়ে

যেন চেয়ে

দেখি তোমায় বারবার।।


Post a Comment

0 Comments