কত মিষ্টি শিশু পুজোর জামা পেয়ে মিষ্টি হাসি হাসছে।খুশিতে আনন্দে ভাসছে।
আর ঐ যে দেখ,পথশিশুরা চেয়ে আছে
শুধু একটা পুরাণ জামার আশায়!
কত বৈষম্য, তবুও ওরা সামান্য কিছু পেয়েও
কত খুশির সাগরে ভাসে।এসো ভরিয়ে তুলি ওদের সবাই মিলে সামান্য অনুদানে।
বিন্দু বিন্দু জলে সাগর গড়ে ওঠে।
তেমন ই বিন্দু বিন্দু দানে ভরে উঠবে ভান্ডার।
আর তাতে ফুটবে হাসি ওদের ওই ম্লান মুখে।

0 Comments