অনুভব // ডি কে পাল

smritisahitya.com


মৌন আমি শান্ত আমি

তোমায় ভেবে তন্ময়;

আপন ক'রে তোমায় পেলে

পরম সুখের ক্ষণ হয়।

.

.

অশ্রু ভেজা দু'চোখ শুধু

তোমার কান্তি দেখে;

পরশ লাভের পরমটুকু

হৃদয়পদ্মে আঁকে।


.

.


সূক্ষ সুখের অনুভবে

বিভোর যখন চিত্ত;

তখনই হই পরমধনী

নেই যদিও বিত্ত।


.

.


এমন ক'রে এসো তুমি

আমার ভূবন মাঝে;

ভুল ভ্রান্তি শুধরে দিও

তোমার প্রিয় কাজে।


.

.


.

.


Post a Comment

0 Comments